বুধবার | ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান।। কোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশিত :


স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে ধানের গুদাম, লেপ-তোষক,ওষুধের দোকান, মুরগির ফার্ম,মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজকের সর্বশেষ সব খবর